শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সাংবাদিক তুহিন হ*ত্যা*র বিচারের দাবিতে চৌহালীতে মানববন্ধন

চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৬ আগষ্ট) দুপুরের দিকে উপজেলার কেজি মোড়স্থ এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আব্দুস ছামাদ খান।
 এসময বক্তব্য রাখেন এনায়েতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক মোল্লা, সহ-সভাপতি মুক্তার হাসান, অর্থ সম্পাদক এম ওয়াহিদুজ্জামান, সদস্য সোহেল রানা,পর্যটন ও মিডিয়া ব্যক্তিত্ব ভুইয়া শাহিন সানি প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকরা বারবার হামলা, মামলা, হত্যা ও হয়রানির শিকার হচ্ছেন। যা খুবই দুঃখ জনক। সম্প্রতি গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা করেছে সন্ত্রাসীরা। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিতের পাশাপাশি দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর