শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

উল্লাপাড়ায় নিখোঁজের ৩ দিন পর পরিত্যক্ত পুকুরপার থেকে গৃহবধূর লা*শ উদ্ধার 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

সিরাজগন্জের উল্লাপাড়ায় নিখোঁজের তিন দিন পর জামিলা খাতুন( ৪০) গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।   বৃহস্পতিবার ১৪ আগষ্ট সন্ধ্যায় উধুনিয়া ইউনিয়নের বাবুলীদহ গ্রামের একটি পুকুরপাড়ের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জামিলা খাতুন (৪০) একই গ্রামের উজ্জল হোসেনের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার ১১ আগস্ট  ভোররাত সাড়ে ৪টার দিকে ঘুম থেকে উঠে উজ্জল হোসেন দেখেন, তার স্ত্রী বিছানায় নেই। আত্মীয়স্বজন মিলে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে বুধবার ১৩ আগস্ট এবিষয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কয়েকজন পুকুরপাড়ের ঝোপে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, ‘মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না তা বোঝা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জে এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর