শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

উল্লাপাড়ায় অটোভ্যান চালকের লা*শ উদ্ধার

আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ):
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের মনোহারা গ্রামের পোড়া ঘাট এলাকার ফুলজোর নদী থেকে শুক্রবার বিকালে জেলহক ওরফে সোহাগ (২০) নামের অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। সোহাগ উল্লাপাড়া পৌরসভার এনায়েতপুর গুচ্ছগ্রামের আব্দুল লতিফের ছেলে।

পরে ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:  রাকিবুল হাসান জানান, গত মঙ্গলবার রাতে নিহত সোহাগ এলাকা থেকে নিখোঁজ হয়। অনেক খোজাখুজির পর, না পেয়ে তার পিতা আব্দুল লতিফ থানায় একটি সাধারণ ডায়রি করেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার ক্ষুদ্র মনোহরা এলাকার লোকজন নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে গলায় গামছা পেচানো লাশ উদ্ধার করে। পরে নিহতের পরিবার সোহাগের লাশ বলে শনাক্ত করে। নিহত সোহাগকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারনা।

তিনি আরো জানান, উদ্ধারকৃত সোহাগের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পেলে হত্যাকান্ডের রহস্য জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর