শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

খারাপ ছবি ফেসবুকে ছড়ানোর ভয় দেখিয়ে গৃহবধুকে কুপ্রস্তাব  

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় এক গৃহবধুকে অনৈতিক কাজে বাধ্য করার হুমকীর অভিযোগ উঠেছে। গোপনে ফেসবুকে খারাপ ভিডিও ধারন করেছে এমন মিথ্যা প্রতারণা করে কুপ্রস্তাবে বাধ্য করার জন্য চাপ সৃষ্টিসহ অনৈতিক কাজে রাজি না হলে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবীও করেছে মর্মে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।ভুক্তভোগী গৃহবধু সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের চৌধুরী ঘুঘাট গ্রামের পর্রশান্ত মন্ডলের মেয়ে সাগরীকা রানী রায় (৩০) বলে জানা গেছে।মামলাসুত্রে সরেজমিনে গিয়ে জানা গেছে,ঘুঘাট গ্রামের সাগরিকার প্রতিবেশি রমন চন্দ্র সরকারের ছেলে সাগর (৪০) প্রতিবেশি হওয়ার সুবাদে প্রায়ই সাগরিকার বাড়িতে আসা যাওয়া করত।সে নাকি গোপনে সাগরিকার খারাপ ছবি ধারন করেছে।অনৈতিক কাজে রাজি না হলে খারাপ ছবি তার স্বামীকে দেখাবে আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে তার সম্মানহানী করবে মর্মে ব্লাক মেইল করার অপচেষ্টায় লিপ্ত ছিল।ভু্ক্তভোগী নারী সাগরিকা তার হুমকী ধামকীতেও অনৈতিক কাজে রাজি না হওয়ায় অবশেষে প্রতারকচক্র ৫০ হাজার টাকা মুক্তিপণও দাবী করে।বিষয়টি স্থানীয় প্রধানদের অবগত করলে তারা আইনের আশ্রয় নেয়ার পরামর্শ প্রদান করেন। প্রতারক বিবাদী সাগর ও তার ৪/৫ জন সহযোগীদের হুমকী ও যে কোন সময় বড় ধরনের ক্ষতি করতে পারে এমন আতঙ্কে দিনাতিপাত করছে ভুক্তভোগী পরিবার।এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলক জানান,পুর্ণাঙ্গ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর