শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

রায়গঞ্জে অবৈধ বালু উত্তোলনে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে বােলু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টার দিকে রায়গঞ্জ  উপজেলার সলঙ্গা থানার ভূইয়াগাঁতী ফুলজোড় নদীর ব্রীজে প্রায়  ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ভুমি, নদী ও ব্রীজ ভাঙন রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি তুলে মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী, মোকাদ্দেস হোসেন সোহান, সিরাজুল ইসলাম সোহাগ, সাইদুল ইসলাম, ফরিদুল ইসলাম, রাসেল মাহমুদ, রুবেল শেখ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনে ফুলজোড় নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ফসলের জমি, ঘরবাড়ি, রাস্তা ঘাট ও বিভিন্ন স্থাপণা। বিশেষ করে ভূইয়াগাঁতী ব্রীজটি হুমকির মুখে রয়েছে। বিগত দিনে সরকারের নেতারা ফুলজোড় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতেন। আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন করে একটি চক্র আবারও অবৈধভাবে বালু উত্তোলন শুরু করেছেন। উপজেলা প্রশাসন জরিমানা আদায়ের পরেও প্রভাবশালী মহলেরা আবারও অবৈধভাবে বালু উত্তোলনের পায়তারা করছে। আমরা দ্রুত এই বালু উত্তোলন বন্ধ চাই।
উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ঘুড়কা ইউনিয়নের নায়েব মুসসুর আলী সরেজমিনে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
তিনি মানববন্ধন কর্মসূচিতে বলেন, আপনারা ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দেন। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে একটি যথাযত ব্যবস্থা গ্রহণ করবেন।
এ সময় প্রায় ৩ শতাধিক এলাকাবাসী ও সচেতন মহল অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর