শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

৩০ কেজি করে চাল পাবেন ৩০ মাস গুরুদাসপুরে লটারিতে দুস্থ নারী নির্বাচিত হলেন ২৫৪২ জন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৬:২০ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুরে লটারির মাধ্যমে ঠঁষহবৎধনষব ডড়সবহ’ং ইবহবভরঃ (ভিডাব্লিউবি) -এর দুস্থ নারী নির্বাচিত হয়েছেন ২ হাজার ৫৪২ জন। স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে গত ২৩ জুন থেকে ২৫ জুন পর্যন্ত দিনব্যাপী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে লটারিতে ওই দুস্থ নারী নির্বাচন সম্পন্ন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।

জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৭ হাজার ৭০৭ জন নারীর আবেদনের প্রেক্ষিতে ২ হাজার ৫৪২ জন লটারিতে বিজয়ী হয়েছেন। দুস্থ অথচ সুস্থ ২০ থেকে ৫০ বছর বয়সী এসব নারী কার্ডপ্রতি ৩০ কেজি করে চাল পাবেন ৩০ মাস পর্যন্ত। তবে লটারি বিজয়ীদের মধ্যে কেউ মাতৃকালীন ভাতাভোগী, পূর্বের কার্ডধারী হওয়াসহ অন্যান্য সরকারি সুবিধা ভোগ করলে যাচাইবাছাইয়ে তারা বাদ পড়বেন। সেক্ষেত্রে অপেক্ষমান নরীরা সুযোগ পাবেন।

রবিবার ২৩ জুন উপজেলার নাজিরপুর ও চাপিলা ইউনিয়ন পরিষদ, ২৪ জুন খুবজিপুর ও বিয়াঘাট ইউনিয়ন পরিষদ এবং ২৫ জুন মশিন্দা ও ধারাবারিষা ইউনিয়ন পরিষদে লটারির মাধ্যমে দুস্থ নারী নির্বাচনের কার্যক্রম চলে। লটারি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেখামণি পারভীন ও স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বাররা। লটারিতে স্থানীয় গণমাধ্যম কর্মীরা সার্বক্ষণিক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর