মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আমশড়া মাদ্রাসার ২১পরীক্ষার্থীর সবাই ফেল : শিক্ষার মান নিয়ে প্রশ্ন?  মানিকগঞ্জে বিবিএ ছাত্র রিদোয়ান অপহরণের ৯ দিন পার, রাজপথে মানববন্ধন সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত কৃষকদের নিয়ে রুহিয়ায় পার্টনার প্রকল্পের পিএফএস গ্যাপ স্কুলের ২য় সেশন অনুষ্ঠিত ‎অভয়নগরে চুরি যাওয়া দুই গরু উদ্ধার না হওয়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেবোত্তর ৪নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা  সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন ‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় আবারও বেপরোয়া দরবেশ বাবা

সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের দামারপোতা এলাকার একাধিক হত্যা মামলার আসামি এক সময়ের কুখ্যাত ডাকাত ট্রেইনার জামিনুর ওরফে দরবেশ বাবার  বিরুদ্ধে  জমি দখল সহ এলাকায় তাণ্ডব চালানোর অভিযোগ উঠছে। সে দামারপোতা গ্রামের মৃত. জব্বার মোল্লার পুত্র ।
মাছখোলা বাজার সংলগ্ন এলাকায়  একসময়ে কুখ্যাত ডাকাত সরদার আবু দাউদ এর ঘনিষ্ঠ সহচর ছিলেন এই জামিনুর। সে সময়ের অপরাধ কর্মকাণ্ডের ত্রাশ ছিলেন দাউদ ডাকাত।তার ঘনিষ্ঠ সহচর হিসেবে জামিনুরের পরিচিত এলাকায়। ১/১১ পরবর্তী সময়ে,মাটিয়াডাংগা, দামারপোতা, পারমাছখোলা শাল্লে ও পার শাল্লে এলাকায় বেতনা নদীর ধারের ছাগরার গেট এলাকায় মাজেদ  মাডার ও  জোড়া মাডার মামলার আসামি সে।
বর্তমানে প্রশাসনের চোখ ফাঁকি দিতে বিভিন্ন দলে ভিড়ে  তার বাহিনী দ্বারা সরকারি জমি দখল সহ এলাকায় ত্রাশের রাজত্ব করার চেষ্টা অব্যাহত রেখেছে। একাধিক হত্যা মামলার সেকেন্ড ইন্ড কমান্ড জামিনুর জামিনে থাকলেও তার বাহিনী দ্বারা সকল অপরাধ মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আওয়ামী লীগ সরকারের আমলে কয়েকটি হত্যাসহ অস্ত্র মামলা চলমান থাকলেও নতুন করে আবারো এলাকায় সরকারি জমি দখলসহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে তার বাহিনী।
স্থানীয় আবু সাইদ, জামান মোল্লা, রাজ্জাক মোল্লা, ইকবাল,রফিক,লুৎফর,  আব্দুল্লাহসহ অনেকে জানান, এই সন্ত্রাসী জামিনুরের বিরুদ্ধে একাধিক  হত্যা সহ অস্ত্র মামলা চলমান থাকলেও তার অপকর্ম থেমে নেই।
এই জামিনুর মোল্লাসহ তার বাহিনীর সদস্য মোস্তাফিজুর,এরশাদ হোসেন, সোহাগের দ্বারা প্রতিনিয়তই হামলার শিকার হচ্ছে এলাকার সাধারণ মানুষ।
সন্ত্রাসী জামিনুর নিজের অপকর্ম ঢাকতে এবং প্রশাসনের দৃষ্টি ভিন্ন দিকে নিতে এলাকার সাধারণ মানুষকে হত্যার হুমকি সহ বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা চালাচ্ছে।
 এই সন্ত্রাসী জামিনুর মোল্লা পানি উন্নয়ন বোর্ড থেকে  কোন জমি ডিসির না নিলেও জনসাধারণের খেলার মাঠ জবর দখল করে রেখেছে।
এলাকাবাসী এ ঘটনার প্রতিবাদ করায় এই জামিনুরের সন্ত্রাসী বাহিনী দ্বারা আব্দুল্লাহসহ কয়েক জন মারাত্মক আহত হয়েছে।
আবার উল্টো এই জামিনুর এলাকার কয়েকজন প্রতিবাদকারী মানুষের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের  বিষয়টি তদন্ত করে সন্ত্রাসী জামিনুর ও তার বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
এ ঘটনায় জামিনুরের নিকট জানতে তার সাথে একাধিক বার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর