শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সলঙ্গা হাটে পকেট মারের উপদ্রপ 

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের প্রাচীনতম সলঙ্গা হাটে ইদানিং পকেটমারের ঘটনা ব্যাপক হারে বেড়েছে।সপ্তাহের সোমবার ও বৃহ:বার হাটে বিভিন্ন দোকান পট্রিতে হাটুরেদের কাছ থেকে মোবাইল ফোনসেট,টাকা হাতিয়ে নেয়ার একাধিক ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।একটি চক্র দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধ মূলক কর্মকাণ্ড চালিয়ে আসলেও হাট কমিটির রহস্যজনক নীরবতার কারণে এ ধরনের অপরাধ প্রবণতা বেড়েই চলেছে বলে ভুক্তভোগীরা জানান। হাটুরেদের অভিযোগে জানা গেছে,সর্বশেষ সলঙ্গার সাপ্তাহিক বড় হাট সোমবার (১৬ জুন)  বিকেলে কদমতলা তরকারি হাটায় হাটুরেদের পাঞ্জাবীর পকেট হতে মোবাইল চুরির ঘটনা ঘটেছে।এর আগে কোরবানীর ঈদে গরু হাটা,ভুষাল হাটা,ডিমহাটা ও তরিতরকারি হাটায় হাটুরেদের পকেট কেটে নগদ টাকাসহ বেশ কয়েকটি মোবাইল ফোনও নিয়ে যায় পকেটমারেরা।
শুধু তাই নয়,সুযোগ বুঝে দোকানীদের দোকান থেকেও টাকা চুরি করে এসব ছিচকে চোরেরা।হাট ইজারাদার মতিয়ার রহমান সরকার জানান,ঐতিহ্যবাহী হাটের নাম সলঙ্গা।পকেটমার ঢুকে এ হাটের বদনাম হবে,তা কখনই হতে দেব না।হাটে পকেটমারের সন্ধান পেলে কোন অবস্থাতেই ছাড় দেয়া হবে না।
এ বিষয়ে সলঙ্গা থানার ওসি হুমায়ন কবির জানান,চুরি- ছিনতাই ও পকেটমার রোধে আমিসহ আমার পুলিশের সকল সদস্য কঠোর ও তৎপর।নিদ্রিষ্ট কোন অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর