মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আমশড়া মাদ্রাসার ২১পরীক্ষার্থীর সবাই ফেল : শিক্ষার মান নিয়ে প্রশ্ন?  মানিকগঞ্জে বিবিএ ছাত্র রিদোয়ান অপহরণের ৯ দিন পার, রাজপথে মানববন্ধন সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত কৃষকদের নিয়ে রুহিয়ায় পার্টনার প্রকল্পের পিএফএস গ্যাপ স্কুলের ২য় সেশন অনুষ্ঠিত ‎অভয়নগরে চুরি যাওয়া দুই গরু উদ্ধার না হওয়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেবোত্তর ৪নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা  সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন ‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

পাবনায় ডিবি পুলিশের অভিযানে ৪০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৮:৫৬ অপরাহ্ন

পাবনায় বিশেষ অভিযানে ৪০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)। পাবনা সদর উপজেলার বলরামপুর এলাকায় মোজাহার ওরফে মোজা হুজুর এর বাড়ীর সামনে থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ  মো: আকাশ মালিথা (২৫) কে আটক করা হয় । আটককৃত আকাশ পাবনা সদর থানার বলরামপুরের মোজাহার আলী মালিথার ছেলে ও মাদক ব্যবসায়ী।

ডিবি পুলিশ জানায়, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। পাবনা জেলা পুলিশ সুপার মো: মোরতোজা আলী খাঁনের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো: মশিউর রহমান মন্ডল এর তত্ত্বাবধানে শুক্রবার (৬ জুন) রাত ৩ টা ৩০ মিনিটে এ অভিযান চালানো করা হয়। অভিযানটি পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশিদুল ইসলাম।

এ বিষয়ে ডিবি পুলিশের ওসি মো: রাশিদুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী পাবনা সদর থানায় নিয়মিত মামলা রুজু করে জেলা যাতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, পাবনাকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। সমাজের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর