মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিরাজগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের এি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে লড়ছেন এম এ ওয়াহাব চৌহালীর রেহাই পুকুরিয়া আর্দশ কলেজ রাস্তা, চরম ভোগান্তি যমুনার ভাঙনে নদীগর্ভে আঞ্চলিক মহাসড়ক, পরিদর্শনে আব্দুস সালাম পিন্টু লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি   গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত অভয়নগরে কাগজে স্ত্রী, বাস্তবে অসহায়, প্রবাসী স্বামীর সম্পদে বঞ্চিত এক নারীর কান্না যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত, শাখারিয়ার ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর, স্বস্তি স্থানীয়দের মাঝে

ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ওয়াজ উদ্দিন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব ও অষ্টমনিষা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক মো: ওয়াজ উদ্দিন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা ত্যাগ ও কোরবানির মহিমায় উদ্ভাসিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই ঈদ আমাদের পরস্পরের প্রতি সহমর্মিতা, সৌহার্দ্য এবং মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ঈদের প্রকৃত শিক্ষা ও তাৎপর্য সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।”

তিনি আরও বলেন, “আসুন, ঈদুল আযহার এই পবিত্র দিনে হিংসা-বিদ্বেষ ভুলে আমরা সবাই মিলেমিশে একসাথে সুখ-দুঃখ ভাগাভাগি করি। আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন এবং এই উৎসব আমাদের জীবনে বয়ে আনে শান্তি ও কল্যাণ।”

এছাড়াও তিনি দেশবাসীর সার্বিক মঙ্গল, সুস্থতা ও সমৃদ্ধি কামনা করেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, মো: ওয়াজ উদ্দিন দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও ইউনিয়ন যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এবং অষ্টমনিষা ইউনিয়ন বিএনপিকে সুসংগঠিত করতে তাঁর অবদানে প্রশংসিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর