শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

“স্বপ্ন”র প্রতিষ্ঠাতা সাহদীন সাবুর শুভ জন্মদিন পালিত

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় আলোচনা সভা,কেক কর্তন,দোয়া মাহফিল ও মিস্টি বিতরণের মধ্য দিয়ে মানবিক সংগঠন কেন্দ্রীয় “স্বপ্ন”র প্রতিষ্ঠাতা পরিচালক সাহদীন সাবুর ৪৫ তম শুভ জন্মদিন পালিত হয়েছে।আজ সোমবার (২১ এপ্রিল) বিকেলে “স্বপ্ন সিরাজগঞ্জ” শাখার আয়োজনে সলঙ্গার ঐতিহাসিক কদমতলায় মৌলভী আব্দুল ওয়াহেদ মিলনায়তনে এ শুভ জন্মদিন পালিত হয়।কে,এম মহিউদ্দিন এর সভাপতিত্বে এবং স্বপ্ন সিরাজগঞ্জ শাখার সাধারন সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,”স্বপ্ন সিরাজগঞ্জ” শাখার পরিচালক আশিক ইকবাল বাবু,উপদেষ্টা আহসান হাবীব,প্রচার সম্পাদক আবদুস ছালাম,”প্রিয় সলঙ্গার গল্প” গ্রুপের চীফ এডমিন শাহ আলম প্রমুখ।বক্তারা বলেন,ঢাকার সাহদীন সাবু একজন মানবিক পুরুষ।তারই ঐকান্তিক প্রচেষ্টায় মানব সেবা মুলক, অরাজনৈতিক সংগঠন “স্বপ্ন”র দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। মুমুর্ষ রোগীদের বিনামুল্যে রক্তদান,বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয়,শীতার্তদের পাশে দাঁড়ানো,জাতীয় ও বিশেষ দিবস পালন,ছিন্নমুল শিশুদের ঈদ উপহারসহ গরিব,অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সংগঠন “স্বপ্ন” তারই হাতে গড়া।যে সংগঠনটির শাখা সিরাজগঞ্জসহ দেশের অন্যান্য জেলাতেও বিদ্যমান। জন্মদিনে সাহদীন সাবুর ভুয়সী প্রশংশা ও সেবাদান মুলক সংগঠন “স্বপ্ন”র ধারা অব্যাহত রাখার দাবীও জানান বক্তারা।আলোচনা সভা শেষে সাহদীন সাবুর দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।এরপর ১০ পাউন্ডের একটি কেক কর্তন ও উপস্থিত সকলকে মিস্টি মুখ করানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর