বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

চাটমোহরে এক কেজি গাঁজাসহ ২ কারবারি আটক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ১:১৪ অপরাহ্ন

পাবনা জেলা গোয়েন্দা পুলিশ পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই জন মাদক কারবারিকে আটক করেছে। আটককৃত মাদক কারবারি মো: ওহিদুল ইসলাম (৩৩) চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের দুপুলিয়া গ্রামের মৃত ওহাব আলীর ছেলে এবং মো: কাজল সরকার (২৫) একই উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়ার আলাউদ্দিন সরকারের ছেলে।

পাবনা ডিবি পুলিশের ওসি হাসান বাসির জানান, মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি ওহিদুল এবং কাজলকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে চাটমোহর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মঞ্জুরুল আলম জানান, গ্রেপ্তারকৃত ওহিদুল এবং কাজল এলাকায় চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবার সকালে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর