শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

চাটমোহরে ৫০ পিচ ইয়াবা সহ যুবক আটক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৩:২৩ অপরাহ্ন
ছবি: ইয়াবা সহ আটককৃত পলাশ হোসেন।
ছবি: ইয়াবা সহ আটককৃত পলাশ হোসেন।

পাবনার চাটমোহরে ইয়াবা সহ পলাশ হোসেন (৩৩) নামক এক যুবক আটক হয়েছে। উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী পূর্বপাড়া থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করেন চাটমোহর থানা পুলিশ। সে ওই গ্রামের ইস্কান্দার আলীর ছেলে।

চাটমোহর থানার এস আই গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১১ টার দিকে অভিযান চালিয়ে বোঢালমারী পূর্বপাড়া পাকা রাস্তা থেকে পলাশকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ৫০ পিচ নেশা জাতীয় ট্যাবলেট ইয়াবা উদ্ধার করা হয়।

চাটমোহর থানার ওসি (তদন্ত) নয়ন কুমার জানান, এ বিয়ষে মাদকব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটককৃতকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর