শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সলঙ্গায় ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

সলঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় মুরগীবাহী ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ২ যাত্রী নিহত হয়েছে। অটোভ্যানে থাকা আরো ৫ যাত্রী গুরুতর আহত হয়। আজ শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার ভূঁইয়াগাঁতী পল্লী বিদুৎতের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রউফ জানান, নিহত শিশুটি উল্লাপাড়া উপজেলার দেঘলবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মেরাজুল ইসলাম এবং আরেক ব্যক্তি সলঙ্গা থানার ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার দাস। আহত ব্যক্তিদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ। তাৎক্ষণিক ভাবে বাঁকীদের নাম-পরিচয় জানা যায়নি। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মুরগীবাহী ট্রাক দ্রত গতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। অন্যদিকে ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে অটোভ্যানটি মহাসড়ক দিয়ে ঘুড়কার দিকে যাচ্ছিল। ভূঁইয়াগাঁতী পল্লী বিদুৎ এলাকা অতিক্রম করার সময় ট্রাক ও অটোভ্যানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা শিশু সহ ২ যাত্রী নিহত হয়। এবং অটোভ্যানে থাকা আরো ৫ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। সেই সাথে নিহত ব্যক্তির লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহটি সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর