শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

“প্রিয় সলঙ্গার গল্প”র ঈদ সামগ্রী বিতরণ

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

মানব সেবামুলক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প” গ্রুপের পক্ষ হতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত,অসহায়,গরীব ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আর্ত মানবতার সেবায় নিয়োজিত একটি সামাজিক ও মানবিক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প” প্রতি বছরের ন্যায় এবারেও প্রায় একশ’ হতদরিদ্র,অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন।ঈদ  সামগ্রী পেয়ে খুশি তারা।ঈদ সামগ্রীর মধ্যে ছিল পেঁয়াজ,আলু,লবণ,পোলার চাউল,ডাল,গুড়ো দুধ,লাচ্ছা,তেল,চিনি ও সাবান।
এ উপলক্ষ্যে আজ শনিবার (২৯ মার্চ) সকাল ১০ টায় সলঙ্গা ফাজিল মাদ্রাসা হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।স্বাগত বক্তব্য রাখেন,সংগঠনের চীফ এডমিন শাহ আলম।এস.এম ফারুক হায়দারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী এটর্নি জেনারেল আসাদ উদ্দিন।অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা, সলঙ্গার কৃতি সন্তান সাকোয়াত হোসেন, সলঙ্গা ফাজিল ডিগ্রী মাত্রাসার অধ্যক্ষ মাও: কে.এম আব্দুল মজিদ,দাদপুর জি.আর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ও উপদেষ্টা আব্দুল মান্নান,উপদেষ্টা আবদুস ছালাম মাস্টার সহ অনেকে। সংগঠনের সভাপতি কে.এম আমিনুল ইসলাম হেলাল তার বক্তব্যে বলেন,”প্রিয় সলঙ্গার গল্প” গ্রুপটি একটি সামাজিক ও মানবিক সংগঠন।সমাজে পিছিয়ে পড়া অসহায় মানুষের কল্যাণে কাজ করায় এই সংগঠনের কার্যক্রম ইতিমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।সংগঠনের কর্ণধার শাহ আলম ও তার অন্যান্য সহযোগীদের অক্লান্ত শ্রমের বিনিময়ে দানশীলদের সহায়তায় মানব কল্যাণে সংগঠনটি ক্রমেই এগিয়ে যাচ্ছে ।যারা এই সংগঠনের সাথে জড়িত থেকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগীতা করেছেন তিনি তাদেরকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর