শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

রায়গঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

পেশাদার সাংবাদিকদের সংগঠন সিরাজগঞ্জের  “রায়গঞ্জ প্রেসক্লাব” এর উদ্যোগে আলোচনা সভা,দোয়া, ইফতার ও সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।আজ বুধবার (২৬ মার্চ) বিকেলে ধানগড়া পৌর বাসস্ট্যান্ড হক প্লাজার ২য় তলায় প্রথমে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা শুরু হয়।এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জননেতা শামসুল ইসলাম।শুরুতেই প্রেসক্লাবের আহবায়ক আবুল কালাম বিশ্বাস স্বাগত বক্তব্য রাখেন।  আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক আব্দুল্লাহ সরকারের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রেসক্লাব ভবন সংস্কার,বনভোজন,সাংবাদিকদের সম্মাননা প্রদানসহ বিভিন্ন বিষয় নিয়ে আহবায়ক কমিটির সদস্য সচিব আলী হায়দার আব্বাসী ও অন্যান্য সাংবাদিকগণ বক্তব্য রাখেন।
আহবায়ক মাও: আবুল কালাম বিশ্বাসসহ সাংবাদিক নেতারা বলেন,”রায়গঞ্জ প্রেসক্লাব” রায়গঞ্জের পেশাদার সাংবাদিকদের একটি অন্যতম সংগঠন। সংগঠনটি শুরু থেকেই অন্যায়,দুর্নীতি,উন্নয়ন ও সম্ভাবনার কথা সমাজ ও জাতির কাছে তুলে ধরে আসছে।দেশের উন্নয়নে গণমাধ্যমকর্মীদের ভুমিকা অপরিহার্য।বস্তুনিষ্ঠ ও পজেটিভ লেখনির মাধ্যমে নিজ এলাকা,দেশ তথা জাতির ভাবমুর্তি উজ্জল হয়।তাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মান উন্নয়নে সংগঠনের অন্যান্যদের সজাগ করেন।
এরই ধারাবাহিকতায় সিয়াম সাধনার মাস মাহে রমজানের বিদায় লগ্নে আজকের এই দিনে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল শেষে আহবায়ক কমিটির সৌজন্যে কর্মরত সকল সাংবাদিকদের ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর