শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

উল্লাপাড়ায় ভিজিএফ এর চাল চুরির মামলায় ইউপি সচিব হেলাল উদ্দিন আটক

আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ):
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

উল্লাপাড়ায় ভিজিএফ এর চাল চুরির মামলায় ইউপি সচিব হেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ । হেলাল উদ্দিন উপজেলার বাঙ্গালা ইউনিয়নের সচিব হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়,উপজেলার বাঙ্গালা ইউনিয়নে মঙ্গলবার ঈদ উপলক্ষে ২৪৮৩ জন দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করার কথা থাকলেও এরমধ্যে ২২৩ জন কার্ডধারী ব্যক্তি চাল পায়নি।এটি নিয়ে ইউনিয়নের প্রশাসকসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদের বিভিন্ন কক্ষ তল্লাশি চালিয়ে ২২০০ কেজি চাল এর মধ্যে ২ টি কক্ষ থেকে ৮০০ কেজি চাল পায়।এই চাল আত্মসাৎ এর অভিযোগটি মঙ্গলবার সন্ধ্যায় পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে ইউপি সচিব হেলাল উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়। রাতে বাঙ্গালা ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম বাদী হয়ে সরকারি চাল আত্মসাৎ এর মামলা করেন।

 

 

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, ইউপি সচিব হেলাল উদ্দিন ভিজিএফ এর চাল চুরির অভিযোগে থানায় ইউপি সদস্য নুরুল ইসলাম বাদী হয়ে সরকারি চাল আত্মসাৎ এর মামলা করেছে। বুধবার সকালে আদালতের মাধ্যমে ইউপি সচিব হেলাল উদ্দিনকে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর