শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

অভয়নগরে সিগ্ন্যাল পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেল চলক নিহত, আহত ১

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

যশোরের অভয়নগরে আবু বক্কার(১৬), নামের একজন সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। অপর একজন আহত হয়েছে। শনিবার (২২ মার্চ) রাত আনুঃ ৮ টার সময় উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাচুড়িয়া গ্রামে এঘটনা ঘটেছে। নিহত আবুবকর উপজেলার শুভরাড়া ইউনিয়নের লেবুগাতী গ্রামের ইরশাদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পার্শবর্তী বাজার থেকে ঈদের কেনাকাটা করে নিহত আবুবকর রাতুল নামের যুবককে নিয়ে মোটরসাইকেল চালিয়ে দ্রুত গতিতে বাড়ির দিকে যাচ্ছিলো। পাচুড়িয়া মোড়ে সিগ্ন্যাল পিলারে গিয়ে ধাক্কা লেগে ছিটকে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। নিহত আবু বক্কারের মাথা ফেটে যায়। দু’জনকেই স্থানীয় পথচারীরা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আবুবকরকে মৃত ঘোষণা করেন। অপরজন রাতুলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আবুবকরের দুলাভাই মেহেদী হাসান জানান, আমার ছোট শালা বাঘুটিয়ায় গিয়েছিল ঈদের কেনাকাটা করতে সেখান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত যুবক পল্লি মঙ্গল আদর্শ কলেজের ছাত্র।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মশিয়ার রহমান বলেন, ২জন ব্যক্তিকে রাত ৯ টার দিকে হাসপাতালে নিয়ে আসছিল এরমধ্যে আবুবকর নামের ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, ঘটনা জেনেছি সাথে সাথে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে অনুসন্ধান পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর