শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

বাগাতিপাড়ার আলোচিত সন্ত্রাসী আল আমিন কারাগারে

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৮:৩৫ অপরাহ্ন

নাটোরের বাগাতিপাড়ার আলোচিত সন্ত্রাসী আল আমিন(২৬)কে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে নাটোর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। আসামি আল আমিন উপজেলার জামনগর ইউনিয়নের ভিতরভাগ গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং জামনগর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি। এছাড়া তিনি উপজেলার ভিতরভাগ ও পাশ্ববর্তী পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় কিশোর গ্যাং নেতা হিসেবেও পরিচিত।

সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০২৪ সালের ৫ আগস্ট রাতে ভিতরভাগ মোড় বাজারের এনামুল হক নামের একজন ঔষধ ব্যবসায়ীর দোকানে ঢুকে তাকে বেধড়ক মারপিটের পর তার ব্যবহৃত মোটরসাইকেল পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় এই আল আমিন। এরপর গত ১৫ আগস্ট আলোচিত আল আমিনসহ কয়েকজনকে আসামি করে বাগাতিপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী এনামুল হক। মামলার পর থেকেই পলাতক ছিলেন আসামি আল আমিন। বৃহস্পতিবার দুপুরে আসামি আদালতে হাজির হলে তার পক্ষের আইনজীবী জামিন চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাড. আবুল হোসেন জামিনের বিরোধিতা করে শুনানি করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাড. আবুল হোসেন জানান, ‘আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা চলমান আছে এবং সে একাধিক মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর