রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সলঙ্গায় হামদ-নাত ও সংগীত প্রতিযোগীতা

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

শিশু-কিশোরদের ইসলামী সংস্কৃতিতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সলঙ্গায় কোরআন তেলোয়াত,হামদ-নাত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।সলঙ্গা সিরাত ফাউন্ডেশনের আয়োজনে শনিবার (১ মার্চ) সকাল সাড়ে ৯ টায় মৌলভী আব্দুল ওয়াহেদ মিলনায়তনে মাও: আব্দুল গাফ্ফারের সভাপতিত্বে প্রতিযোগীতা অনুষ্ঠান শুরু হয়।দাদপুর জি.আর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মান্নান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ড. মো: হেদায়েতুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ইসলামী ব্যাংক, সলঙ্গা শাখার ব্যবস্থাপক মো: রাশেদুল ইসলাম, বিশিষ্ট,জি.আর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সহকারি অধ্যাপক বেলাল হোসেন,মাও: আব্দুল গফুর,এস.এম ফারুক হায়দার,শাহ আলমসহ বিভিন্ন হাফিজিয়া ও কওমী মাদ্রাসার মুহতামিমগণ।সলঙ্গা থানার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে।অনুষ্ঠান শেষে সম্মানীত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।পরে মাহে রমজানকে স্বাগত জানিয়ে সলঙ্গা বাজারে এক বর্ণাঢ্য রেলী বের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর