সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চৌহালীতে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত আটোয়ারীতে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন শতবর্ষ পেরোলেও ছাউনি মেলেনি: রোদ-বৃষ্টির সাথে যুদ্ধ করে চলছে রুহিয়া স্টেশনের ২ শত যাত্রী আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ১ম সেমিফাইনালে উল্লাপাড়া তামিম স্পোর্টস একাডেমি বিজয় সাতক্ষীরায় যুব উন্নয়নের প্রশিক্ষক আসাদুজ্জামানের যড়যন্ত্রে নাজেহাল কর্মকর্তা কর্মচারী রুহিয়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র মতবিনিময় ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক পিতা হত্যা

ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১:৪০ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় নীল সাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১:২০ মিনিটে ভাঙ্গুড়া পৌর এলাকার বড়ালব্রিজ স্টেশনের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত যুবকের পরিচয় জানতে পুলিশ কাজ করছে বলে যানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া থানার ওসি মো: শফিকুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-রাজশাহী রেলপথের ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ স্টেশনের বড়ালব্রিজের পশ্চিম পাশে সকাল ১১:২০ মিনিটের দিকে স্থানীয়রা অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ এসে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশকে জানালে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি মাহবুবুর রহমান এনটিভি মাল্টিমিডিয়াকে বলেন বলেন, ঘটনা স্থানে অফিসার পাঠিয়েছি। লাশ সিরাজগঞ্জ জিআরপি থানায় নিয়ে আসা হচ্ছে। অজ্ঞাতনামা যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর