শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

সিংড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে মায়ের মৃত্যু, হাসপাতালে ভর্তি তিন মেয়ে 

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৯:১১ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে শারমিন বেগম (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। অসুস্থ্য হয়ে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তিন কন্যা জিম (৮), মিম (৮) ও সিনহা খাতুন (৩)।
নিহত শারমিন বেগম উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রামের মুরাদ হোসেনের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধে বুধবার গভীর রাতে গ্যাস ট্যাবলেট সেবন করেন গৃহিনী শারমিন বেগম। পরে তার দুই জমজ মেয়েসহ তিন কন্যাকে ঘুম থেকে জাগিয়ে কৃমিনাশক ট্যাবলেট বলে তাদেরকে সেই ট্যাবলেট সেবন করান মা শারমিন বেগম। কিছুক্ষণ পরে সবাই অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে শারমিন বেগমের মৃত্যু হয় এবং তিন কন্যা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর