শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

গুরুদাসপুরে ইউসিসিএ’র ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৫:১৬ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউসিসিএ এর সভাপতি মো. আব্দুর রশিদ প্রধান।

আলোচনা সভার প্রথম পর্বে কৃষি খাতকে গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, সমিতির সাবেক সভাপতি মাহাবুবুর রহমান ও চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউসিসিএ’র মাঠকর্মি অয়াহেদুর রহমান। সমিতির সদস্যদের ঋণ না নিয়ে সঞ্চয়ী হওয়ার আহ্বান জানান বক্তারা।

সভার দ্বিতীয় পর্বে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২১ লাখ ৪০ হাজার ২০০ টাকার রাজস্ব বাজেট (আয়) পেশ করেন ইউসিসিএ লিঃ অফিসের হিসাবরক্ষক মো. নাজমুল হুদা। এর রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ ১৯ হাজার টাকা ও স্থিতি ধরা হয় ৬ লাখ ২০ হাজার টাকা। বাজেটটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর