শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

এনায়েতপুরে ট্রাক চাপায় প্রাণ গেল মেরিন ইন্জিনিয়ারের

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় এনায়েতপুরে ট্রাক চাপায় প্রাণ গেল মেরিন ইন্জিনিয়ার শামীম হোসেনের (৩৫)। আজ (বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে এনায়েতপুর কেজি মোড়স্থ সিলিকা স্কুলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম টাঙ্গাইল সদরের বেতরাইল ছিলিমপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। নিহতের শশুর বেলকুচি উপজেলা ক্ষিদ্রমাটিয়া গ্রামের শাহ আলম জানান, সামুদ্রিক জাহাজের প্রকৌশলীর চাকুরি করতেন শামীম। দুই মেয়ে ও স্ত্রী তার। এখন আমার মেয়ে ও নাতনিদের কি হবে বলেই মূর্ছা যাচ্ছে বাব বার। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি শশুর বাড়ি বেলকুচি থেকে বৃহস্পতিবার ভোরের দিকে এনায়েতপুর হাসপাতাল এলাকায় এসেছিল। কাজ শেষে শশুরবাড়ি মোটরসাইকেল যোগে ফেরার পথে কেজি মোড়স্থ সিলিকা স্কুলের সামনের সড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী যমুনার তীর রক্ষায় ব্যবহৃত ব্লক বোঝাই ট্রাকের (সিরাজগঞ্জ -ড ১১০০৮০) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে শামীমের মৃত্যু হয়। এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী জানান, এ ঘটনায় ট্রাক চালক পালিয়ে যায়। ঘটনা স্থল থেকে ট্রাক আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর