রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সিরাজগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ গ্রেফতার

মোঃ আনোয়ার হোসেন সাগর, চলনবিল প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ- ৩ আসন থেকে দুই বারের নির্বাচিত আওয়ামী লীগের সাবেক এমপি অধ্যাপক ডা. মো.আব্দুল আজিজ কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। এ সময় তিনি ঢাকার কাঁঠাল বাগান এলাকার পদ্মা জেনারেল হাসপাতালে তার চেম্বারে রোগী দেখছিলেন। হাসপাতালের একাধিক সূত্র জানায়, সোমবার ( ৩ ফেব্রুয়ারী) রাত ১১ টায় প্রথমে পদ্মা জেনারেল হাসপাতাল ঘিরে ফেলে একদল সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর ১০ মিনিটের মধ্যে র‌্যাবের পোশাক পরিহিত কয়েকজন তাকে আটক করে নিয়ে যায়।
র‌্যাব-২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ একজন খ্যাতিমান শিশু সার্জন হিসেবে ঢাকা শিশু হাসপাতালে কর্মজীবন শুরু করেন। পরে তিনি অধ্যাপক পদে উন্নীত হোন। ২০১৮ সালে তিনি শিশু হাসপাতালে পরিচালক পদে নিয়োগ পান এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতৃত্ব দেন। পাশাপাশি সে সময়ের সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের অটিজম বোর্ডের একজন মেম্বার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মূলতঃ শেখ পরিবারের আশীর্বাদপুষ্ট হওয়ায় ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসনের ( তাড়াশ-রায়গঞ্জ) সংসদ সদস্য পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়। ওই নির্বাচনে প্রচারণা চালানোর সময় বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা চালায় একদল সন্ত্রাসী। এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে মদদদাতা হিসেবে আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক ডা. মো.আব্দুল আজিজ কে দায়ী করা হয়। পরবর্তীতে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও তিনি আওয়ামী লীগের টিকিটে এ আসন থেকে এমপি নির্বাচিত হোন। গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর, ২০১৮ সালের বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলার ঘটনায়, তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে হত্যা চেষ্টা ও বিষ্ফোরক আইনে সাবেক এমপি অধ্যাপক ডা. মো.আজিজ সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর থেকে সাবেক এমপি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ আত্মগোপনে চলে যান। র‌্যাবের একাধিক সূত্র নিশ্চিত করেছেন, এ মামলা সহ আরো একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর