রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

প্রশানসকে জানিয়েও প্রতিকার না পেয়ে ভেক্যু মেশিন পুড়িয়ে দিলেন পাঁচ শতাধিক কৃষক

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে তিন-ফসলি জমিতে গণহারে পুকুর খনন করা হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছেন প্রান্তিক কৃষকরা। অথচ প্রশাসন নীরব। শেষমেষ ভেক্যু মেশিন পুড়িয়ে দিয়েছেন তারা। শুক্রবার রাতে তাড়াশ সদর ইউনিয়নের মাধবপুর গ্রামের বিস্তীর্ণ মাঠের জমিতে অবৈধ পুকুর খননের সময় তিন গ্রামের পাঁচ শতাধিক কৃষক একটি ভেক্যু মেশিন পুড়িয়ে দেন।

মাধবপুর গ্রামের কৃষক সিদ্দিকুর রহমান, জুরান আলী ও ছাবেদ আলী বলেন, যত্রতত্র অবৈধ পুকুর খনন করায় পানি নিষ্কাশনের ক্যানেলগুলো বন্ধ হয়ে জমিতে দেখা দিচ্ছে জলাবদ্ধতা। বছরের পর বছর ধরে আবাদযোগ্য জমি অনাবাদি হিসেবে পড়ে থাকছে। বিশেষ করে প্রান্তিক কৃষকরা আরো প্রান্তিক হয়ে পড়ছেন চাষাবাদ করতে না পেরে।

নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন কৃষক বলেন, মাধবপুর গ্রামের আব্দুল খালেক, আব্দুল মালেক, আদিল হোসেন, মাসুদ রানা ও দক্ষিণ মথরাপুর গ্রামের খোকা, আলাল, মিলন অবৈধ পুকুরটি খননের চেষ্টা করেন। আয়তন প্রায় দেরশ বিঘা। শুক্রবার পুকুর খননের সময় রাত দেরটার দিকে মাধবপুর, চক গোপিনাথপুর ও মথুরাপুর গ্রামের প্রায় পাঁচ শতাধিক কৃষক ভেক্যু মেশিনটি ডিজেল ঢেলে পুড়িয়ে দেন। নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামের আব্দুল মতিন ভেক্যু মেশিন দিয়ে পুকুরটি কেটে দিচ্ছিলেন চুক্তি ভিত্তিক।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, পুকুর বাড়ছে। কিন্তু এক দশকে কৃষি জমি কমেছে চৌদ্দ হাজার নয়শ চল্লিশ বিঘা। বিশেষ করে ধান উৎপাদন আগের তুললনায় অনেক কমে গেছে।

তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, ভ‚মি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ উপেক্ষা করে পুকুর খনন করার অপরাধে থানায় ছয়টি মামলা হয়েছে। আসামি পঁয়ত্রিশ জন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুইচিং মং মারমা বলেন, অবৈধ পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত রয়েছে। মাইকিং করা হচ্ছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর