রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

উল্লাপাড়ায় রাতের আধারে গরীব অসহায়দের কম্বল দিলেন ওসি রাকিবুল হাসান

আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ):
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

 সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গভীর রাতে গিয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল দিয়েছেন উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান। গভীর রাতে কম্বল পেয়ে খুশি শীতার্তরা।

বুধবার রাত ১১ টার দিকে উল্লাপাড়া পৌর শহরে নিরাপত্তার কাজে দায়িত্বে থাকা মানুষদের কাছে কম্বল নিয়ে হাজির ওসি। পরে তিনি অর্ধ শতাধিক শীতার্ত এই লোকজনের হাতে তুলে দেন।

এসময় ওসি রাকিবুল হাসান বলেন, এ শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো। এছাড়াও পৌর শহরে যারা রাতে নিরাপত্তার দায়িত্বে থাকে, তারা অনেক কষ্ট করে শীতে। এই মানুষগুলো এমনিতেই অসহায়ভাবে জীবন-যাপন করে থাকে। তাই তাদের কথা চিন্তা করে কম্বল বিতরণ করা হয়েছে। তিনি আরোও বলেন, দিনের বেলায় এ সকল লোকজন বিভিন্ন জায়গায় পেটের দায়ে কাজে ব্যস্ত থাকে বলে রাতের বেলায় খুঁজে খুঁজে তাদের হাতে কম্বল দিচ্ছি। পুরো শীত জুড়ে কম্বল বিতরণ চলমান থাকবে বলে উল্লেখ্য করে, তিনি সমাজের বিত্তবানদের এসব অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান  জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর