রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

তাড়াশে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চলনবিলের আলো সংবাদদাতা:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে পৌর শহরের বাঁশ বাজার খেলার মাঠে সমাবেত হয়। এর পর সকাল ১১ টায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ ফকির ও সদস্য সচিব শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বাঁশবাজার খেলার মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাঁশ বাজার খেলার মাঠে গিয়ে শেষ হয়। উক্ত র‍্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি স,ম আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম ফকির, সদস্য সচিব রাজীব আহমেদ মাসুম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদত হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম খান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাকিব আব্দুল্লাহ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে এম নাহিদ হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুহিত, সদস্য সচিব হীরা খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর