রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

নতুন বাংলাদেশ হবে শ্রমিকের বাংলাদেশ – রফিকুল ইসলাম খান

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

জামায়াতে ইসলামী বাংলাদেশ এর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন,বাংলাদেশের মানুষ গণহত্যাকারীকে ক্ষমা করবে না। বাংলাদেশে আর ফ্যাসিবাদী সরকার ফিরে আসতে পারবে না। ইসলামী শাসন ছাড়া ক্ষমতার পরিবর্তন হবে না। ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারকে হটাতে তার ছাত্রলীগ ও বিভিন্ন বাহিনীর দ্বারা গণহত্যার অধিকাংশই ছিল সাধারন মানুষ,শ্রমিক,জনতা।তাই নতুন বাংলাদেশ হবে শ্রমিকের বাংলাদেশ। ইসলামী শাসন ছাড়া ইসলামী শ্রম নীতি সম্ভব নয়।রাষ্ট্রে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া গরিবদের ভাগ্য বদল কখনও সম্ভব না।তিনি আরও বলেন,বাংলাদেশের ৭০% মানুষ খেটে খাওয়া শ্রমিক।তাই শ্রমিকদের নিয়েই সুন্দর,সুখী ও সমৃদ্ধশালী ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই।
গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে সলঙ্গা থানা মাঠে শ্রমিক কল্যাণ ফেডারেশন সলঙ্গা থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সম্মেলনে আবারো আনিছুুর রহমানকে সভাপতি এবং আল আমিন মন্ডলকে সেক্রেটারি করে মোট ৩৫ সদস্য বিশিষ্ট সলঙ্গা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি গঠন করা হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশন সলঙ্গা থানা শাখার সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আল আমিন মন্ডলের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন,শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট ছাইদুল ইসলাম,সাধারন সম্পাদক সোলায়মান হোসেন,জামায়াতে ইসলামী বাংলাদেশ,জামায়াত নেতা ড. আব্দুস সামাদ,সলঙ্গা থানা শাখার নবনির্বাচিত আমির রাশেদুল ইসলাম শহীদ,রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস ছাত্তারসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর