রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সলঙ্গায় ডেঙ্গু জ্বরে স্কুল শিক্ষকের ইন্তেকাল

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গা থানার লাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব হোসেন (৫৫) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি…..রাজিউন)। এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মা,স্ত্রী,২ ছেলে,আত্মীয় স্বজনসহ অসংখ্য  গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রবিবার সকাল ১০ টায় তার নিজ গ্রাম ইচলা চান্দা কবর স্থান এলাকায় জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়।তার জানাযায় উপস্থিত থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন,রায়গঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদ ও সহকারি উপজেলা শিক্ষা অফিসারগণ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাবীবুর রহমান,সাধারন সম্পাদক আমিনুল ইসলামসহ অনেকে।তার এ জানাযায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসুল্লীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর