শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

মেলান্দহে যুবলীগ নেতা গ্রেপ্তার

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন

১০ নভেম্বর ঢাকায় নূর হোসেন দিবস উদযাপন উপলক্ষে ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সারাদেশের ন্যায় জামালপুরের মেলান্দহে যুবলীগ নেতা জাহিদ জগলুল হায়দার লেলিনকে (৩৫) গ্রেপ্তার করছে পুলিশ। ৯ নভেম্বর দিবাগত মধ্যরাতে মেলান্দহ বাজারের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লেলিন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সাবেক সভাপতি মরহুম হাবিবুর রহমান চাঁনের ছেলে।  মামলার আইও উপপুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান জানান-নাশকতা প্রতিরোধের অংশ হিসেবে সম্প্রতি একটি রাজনৈতিক মামলায় তাকে  আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর