১০ নভেম্বর ঢাকায় নূর হোসেন দিবস উদযাপন উপলক্ষে ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সারাদেশের ন্যায় জামালপুরের মেলান্দহে যুবলীগ নেতা জাহিদ জগলুল হায়দার লেলিনকে (৩৫) গ্রেপ্তার করছে পুলিশ। ৯ নভেম্বর দিবাগত মধ্যরাতে মেলান্দহ বাজারের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লেলিন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সাবেক সভাপতি মরহুম হাবিবুর রহমান চাঁনের ছেলে। মামলার আইও উপপুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান জানান-নাশকতা প্রতিরোধের অংশ হিসেবে সম্প্রতি একটি রাজনৈতিক মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]
মেলান্দহে যুবলীগ নেতা গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ নভেম্বর, ২০২৪