শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

হেমন্তের আশীর্বাদ – মোঃ আলমগীর হোসেন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

হেমন্ত নিয়ে আসে রূপ-লাবণ্যে ভরা প্রকৃতি
কৃষকের মুখে সোনালী ফসলের হাসি,
এ হাসি বয়ে আনে কি যে মহা আনন্দ
নবান্নের উৎসবে ব্যস্ত বাঙ্গালী বাংলাভাষী।

কৃষক-কৃষানীর কষ্টার্জিত ফসলের হাসি
হেমন্ত ছাড়া আর কে ফোটাতে পারে ?
হেমন্তের কাশফুল আর সকালে শিশির
জনমনে প্রকৃতির সৌন্দর্যের সূচনা করে।

সোনালী শস্যে ভরে যায় কৃষকের আঙ্গিনা
কৃষক মাতোয়ারা হয় আনন্দে উচ্ছাসে,
হেমন্তের পরশে ফসলের গন্ধ বিলিয়ে
নবান্নের পূর্ণতা পায় এ বাংলাদেশে ।

বাংলার হেমন্ত এ তো সাধারণ ঋতু নয়
কৃষানির গোলায় ভরা সোনালি ধান,
দীর্ঘ প্রতীক্ষা শেষে মাঠের ফসল ঘরে
কৃষান-কৃষানীর স্বচ্ছলতা তারই অবদান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর