রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

প্রকৃতি মেতেছে নতুন রূপে

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

আবহমান গ্রাম বাংলার সুপরিচিত একটি জলজ উদ্ভিদের নাম কচুরিপানা।ফসলহীন মাঠ জুড়ে,রাস্তার পাশে ডোবা নালায় জমে থাকা পানিতে কচুরি ফুলের সমাহার।সবুজের মধ্যে সাদা,হালকা গোলাপী আর বেগুনি রংয়ের।অযত্নে বেড়ে ওঠা এ ফুল মুগ্ধতা ছড়ায়।কচুরি পানা ফুলে ফুলে এখন প্রায় ডোবা,নালা,খাল-বিলে সৌন্দর্য ছড়াচ্ছে।
তেমনি সিরাজগঞ্জের সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নসহ গ্রাম-গঞ্জের প্রায় প্রতিটি এলাকার খাল-বিল,বাড়ির পাশের ডোবায় ফুটেছে দৃষ্টিনন্দন কচুরি পানা ফুল।কবি গুরুর ভাষায় ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া-ঘর হতে শুধু দু’পা ফেলিয়া’ সত্যিকার অর্থেই যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন এক অবহেলিত উদ্ভিদে এত নয়নাভিরাম, মনোমুগ্ধকর,চিত্তাকর্ষক ফুল,যা প্রকৃতি প্রেমীদের বিমুগ্ধ না করে পারে না।প্রতিটি এলাকায় ভিন্ন ভিন্ন জাতের বিভিন্ন রঙের কচুরি ফুল ফোটে বিভিন্ন ঋতুতে। তবে এ সময় কচুরি পানার ফুল প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে।সৌন্দর্যের পাপড়ি মেলে ধরা কচুরি ফুলের এ আহ্বানে সাড়া দিয়ে অনেকেই ছবি তুলছেন,বিশেষ করে তরুণ-তরুণীরা। ছোট ছোট ছেলে-মেয়েরা জলাশয় থেকে শিশির ভেজা কচুরি পানার ফুল তুলে খেলা করছে।গ্রামের শিশু-কিশোররাও আনন্দ করে তুলে নিয়ে খেলা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর