সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাঁথিয়ায় অভিযান চালিয়ে ১০লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

শামীম আহমেদ, সাঁথিয়া(পাবনা):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৯:১৪ অপরাহ্ন

পাবনার সাঁথিয়ায় অভিযান চালিয়ে উপজেলার গাগড়াখালি গ্রাম থেকে প্রায় ১০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল (ফাঁস জাল) জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪অক্টোবর) পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সাঁথিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাতুল হক। মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ণ ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ মোতাবেক ভ্রাম্যমান আদালতে অপরাধীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (২৩অক্টোবর) রাত ১০টার দিকে প্রশাসন জানতে পারে সাঁথিয়া পৌরসভার গাগড়াখালি মহল্লায় একটি পিকাপভ্যানে নিষিদ্ধ কারেন্ট জাল বিভিন্ন দোকানে ও মৎস্যজীবীদের কাছে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ সময় সাঁথিয়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাসির উদ্দিন অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার ৭০হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। এ সময় পিকাপভ্যানের মালিক আলামিন হোসেনকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সাঁথিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাতুল হক বলেন, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬খ এবং ১৫(৪)ধারায় অপরাধীকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর