সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভাঙ্গুড়া উপজেলা কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন – সভাপতি মাসুম, সম্পাদক আব্দুল মালেক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ১০:২৩ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে উপজেলা কৃষকদলের আহবায়ক আখিরুজ্জামান মাসুমকে সভাপতি,সদস্য সচিব আব্দুল মালেককে সাধারণ সম্পাদক ও কামাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

পাবনা জেলা কৃষকদলের আহবায়ক মো. সফিউল আলম শফি ও সদস্য সচিব অধ্যাপক সামছুর রহমান শামস ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।

আজ বৃহস্পতিবার দুপুরে কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কৃষকদলের আহবায়ক মো. সফিউল আলম শফি।

নবগঠিত কমিটির সভাপতি আখিরুজ্জামান মাসুম বলেন, যে স্বপ্ন নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী কৃষকদল গঠন করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি কাজ করে যাবেন।

উপজেলা কৃষকদলকে আরও সুসংগঠিত করে বিএনপি’র হাতকে শক্তিশালী করবেন।এছাড়া কমিটি অনুমোদন দেওয়ায় তিনি জেলা কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর