শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

নান্দাইলে লক্ষাধিক টাকার গাজাসহ ২মাদক ব্যবসায়ী আটক

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ):
আপডেট সময়: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৩:০৮ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নূর আলম সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ কেজি গাজা সহ ২জন মাদক কারবারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) উপজেলার মুশুলী ইউনিয়নের উত্তর মুশুলী এলাকার আফতার মেম্বারের বাড়ীর সামনে কতিপয় কিছু লোকজন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য একত্রিত হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাৎণিক পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে ৬ কেজি গাজা সহ ২জনকে আটক করে এবং অজ্ঞাতনামা আরও ০২জন আসামী দৌড়ে পালিয়ে যায়। আটককৃতরা হচ্ছেন কুলিয়ারচর উপজেলার বড়চাড়া গ্রামের মৃত আবু তাহেরের পুত্র মোঃ জহিরুল ইসলাম (৩৩) ও -মোঃ তমিজ উদ্দিনের পুত্র মোঃ আলিম উদ্দিন (৪০)। এছাড়াও মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজি গাড়ী আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ জানান, উপজেলা মুশুল্লী ইউনিয়নের উত্তর মুশুল্লী গ্রামের গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ কেজি গাজা সহ ২জন মাদককারবারীকে আটক থানায় নিয়ে আসে। এব্যাপারে থানায় ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ধারা রুজু করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১১, তাং-১৮/১০/২০২৪ ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর