সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চাটমোহরে পিতা পুত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৫:৩৫ অপরাহ্ন

পাবনা চাটমোহরে বিরোধপূর্ণ জমিতে বাঁশ কাটাতে বাধা দেওয়ায় পিতা পুত্রকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার বুলবুল আহমেদ (৬২) ও তার ছেলে হাসিবুল ইসলাম শান্ত (২৪)।

থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, হরিপুর ইউনিয়নের মস্তালীপুর গ্রামে একটি জমি নিয়ে রুহুল আমিন গং এর সাথে বুলবুল আহমেদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় ওই জমির উপর বাঁশঝাড়ে রুহুল আমিন গং বাঁশ কাটতে গেলে বুলবুল আহমেদ বাধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রুহুল আমিন গং দেশীয় অস্ত্র দ্বারা বুলবুল আহমেদ ও তার ছেলে হাসিবুল ইসলাম কে বেধরক মারপিট করে ও দেশীয় অস্ত্র (দাঁ) দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুরুল আলম জানান, ওই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনগগত ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর