সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভাঙ্গুড়ার অষ্টমনিষায় জিয়া সাইবার ফোর্সের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ১:২৬ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ার অষ্টমনিষা ইউনিয়নে জিয়া সাইবার ফোর্সের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (৬ অক্টোবর) বিকেল ৫ টার দিকে অষ্টমনিষা উচ্চ বিদ্যালয় চত্বরে অষ্টমনিষা ইউনিয়ন জিয়া সাইবার ফোর্সের উদ্যাগে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ভাঙ্গুড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মো: রানা আহমেদ দুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, ভাঙ্গুড়া উপজেলা ছাএদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক ও ভাঙ্গুড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের উপদেষ্টা মো: আলমগীর হোসেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, ভাঙ্গুড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারন সম্পাদক মো: ইরাদ সরকার। তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সর্ববৃহৎ অনলাইন ভিত্তিক সংগঠন জিয়া সাইবার ফোর্স। ওয়ান ইলেভেনের পর থেকে জিয়া সাইবার ফোর্স বিএনপি’র পক্ষে কাজ করছে। এটি একটি অনলাইন মিডিয়া ও জনকল্যাণমুখী সংগঠন। এই সংগঠনের কার্যক্রমে তিনি সাফল্য কামনা করেন এবং সংগঠনটির মাধ্যমে জাতীয়তাবাদী রাজনীতি ও জনকল্যাণ মূলক কাজের প্রসার হবে বলেও জানান তিনি।

সভায় বক্তব্য রাখেন, ভাঙ্গুড়া উপজেলা সেচ্ছাসেবক দল নেতা মো: আছাদ আলী, অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো: মোজাম্মেল হক মোজাম, অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি নেতা মো: জমসেদ আলী, অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনছার আলী, অষ্টমনিষা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: নূর-ইসলাম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অষ্টমনিষা ইউনিয়ন যুবদলের যুগ্নআহ্বায়ক মো: ফারুক হোসেন, অষ্টমনিষা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো: সিহাব উদ্দীন, অষ্টমনিষা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্নআহ্বায়ক মো: আলিফ হোসেন, মো: আবু-বক্কর, মো: মাসুম রানা, মো: নয়ন মল্লিক প্রমুখ।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, ভাঙ্গুড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাবেক সভাপতি ও অষ্টমনিষা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন সম্পাদক মো: হাসান আলী এবং অষ্টমনিষা ইউনিয়ন ছাএদলের সিনিয়র সহ সভাপতি মো: তানভীর রহমান রনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর