সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

মো: গোলাম রাব্বি, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৩:২৪ অপরাহ্ন

‘’জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন” এই স্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। রোববার (৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রসারিত উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাসমীয়া আক্তার রোজী বলেন, জন্ম নিবন্ধন থাকলে শিক্ষা, স্বাস্থ্য, পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ক্ষেত্রে প্রকৃত তথ্য নিরূপণ করা সহজ হয়। তাই সময়মত জন্ম ও মৃত্যু নিবন্ধন করার জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতার কোন বিকল্প নেই।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম পুলিশের সদস্য ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর