সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভারতে মহানবী (সা.) কে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুাড়ায় প্রতিবাদ সমাবেশ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৫:২৬ অপরাহ্ন

ভারতে বিশ্ব নবী হযরত মুহাম্মাদ (সা:) ও ইসলাম সম্পর্কে কটুক্তির প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়ায় উপজেলায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা উলামা পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি রকিব উদ্দিন আহমাদ এর সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৪ অক্টোবর) জুমার নামাজের পর পাবনা জেলা উলামা পরিষদ ভাঙ্গুড়া উপজেলা শাখার আয়োজনে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ জামে মসজিদ থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি ভাঙ্গুড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গত আগস্ট মাসে রাসুল (সা.) কে নিয়ে কটূক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাঁকে সমর্থন দেন বিজেপির বিধায়ক নীতেশ নারায়ণ রানে। মহানবী (সা.) কে অবমাননাকারীদের গ্রেপ্তার করে সঠিক বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর