সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

মো: গোলাম রাব্বি, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৭:৩৩ অপরাহ্ন

নির্বাচনকালীন, দেশের দুর্যোগ ও আপদকালীন সময়ে আনসার-ভিডিপি সদস্যদের কাজে লাগাতে তাদের দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে পাবনার ভাঙ্গুড়ায় ১০ দিনব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলার কৈডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রশিক্ষণের সমাপ্ত হয়।

সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনার জেলা কমান্ড্যান্ট মো. ফজলে রাব্বি, পিভিএম।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩০ জন পুরুষ এবং ১৯ জন মহিলা আনসার-ভিডিপি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার প্রদান করেন কর্মকর্তারা।

এ সময় ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক সামিউল ইসলাম, কৈডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. মাকরোজা খাতুন, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া ইউনিয়ন ভিডিপি দলনেতা জিল্লুর রহমান, দলনেত্রী হামিদা পারভীন, ভাঙ্গুড়া ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার আলতাব হোসেন, সহকারী ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার জাহাঙ্গীর আলম ও মন্ডতোষ ইউনিয়ন ভিডিপি দলনেতা সবুজ হোসেন উপস্থিত ছিলেন।

ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল বলেন, এলাকায় সন্ত্রাস, জঙ্গিবাদ দমন, মাদকদ্রব্য ও বাল্যবিবাহ প্রতিরোধে আনসার-ভিডিপি সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এছাড়াও নিজ নিজ আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর