সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চাটমোহরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৭:২০ অপরাহ্ন

পাবনার চাটমোহরে ট্রেনে কাটা পড়ে তাফেজ উদ্দিন (৫৫) নামক মস্তিষ্ক বিকৃত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দয়রামপুর এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। তাফেজ উদ্দিন দয়রামপুর গ্রামের মৃত কলম সরদারের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মস্তিষ্ক বিকৃত থাকায় তাফেজ উদ্দিন উদ্দেশ্যহীন ভাবে এখানে সেখানো অযথা ঘোরাঘুরি করতেন। বৃহস্পতিবার দয়রামপুর এলাকায় রেল লাইনের উপর ঘোরাঘুরির সময় ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পরে তার শরীর কয়েক টুকরো হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মস্তিষ্ক বিকৃত হওয়ায় এবং পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় জিআরপি থানার সাথে কথা বলে স্বজনরা তার লাশ বাড়ি নিয়ে যান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর