সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আটঘরিয়ায় প্রাথমিক সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন নাহলে আন্দোলনের হুঁশিয়ারি

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৭:২৭ অপরাহ্ন

শিক্ষকদের সকল ধরনের বৈষম্য দুর করে প্রাথমিক সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা।
অবিলম্বে দাবি পুরণ না হলে সকল শিক্ষকদের সঙ্গে নিয়ে রাজপথে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সহকারি শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ, পাবনার আটঘরিয়া উপজেলার  ব্যানারে বৃহস্পতিবার ৩ অক্টোবর বিকেলে উপজেলা প্রধান ফটকের  সামনে এই মাববন্ধন অনুষ্ঠিত হয়।
‘শিক্ষকরা কেন ৩য় শ্রেণির কর্মচারি?, ‘আমরা জাতির কারিগর, দশম গ্রেড আমাদের অধিকার’, ‘সহকারি শিক্ষকদের সম্মান করো, ১০ম গ্রেড বাস্তবায়ন করো’,
নতুন এই বাংলা বৈষম্যের ঠাই নাই, দাবি মোদের একটাই ১০ম গ্রেড বাস্তবায়ন চাই’ ইত্যাদি শ্লোগান সংবলিত প্লেকার্ড হাতে নিয়ে শত শত শিক্ষক-শিক্ষিকরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে তারা বলেন, আজ আমরা শিক্ষকরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। আমরা যখন বৈষম্যের শিকার হয়েছি তখনই আমরা রাজপথে নেমেছি।
এসএসসি-এইচএসসি পাস করেও অনেক সরকারি কর্মচারিরা ১০ম গ্রেডে বেতন পান কিন্তু আমরা জাতি গড়ার কারিগর স্নাতক পাসধারী হয়েও ১৩তম গ্রেডে বেতন পাচ্ছি। এটা খুবই দুঃখজনক।
আমরা আমরা করি বর্তমান সরকার আমাদের দাবি মেনে নিয়ে প্রাথমিক সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন করবে যদি বাস্তবায়ন না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।
মানববন্ধনে দাবিন সাথে একত্ততা প্রকাশ করে মানববন্ধনে অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রইচ উদ্দিন রবি,
সহকারী শিক্ষক আরিফুল ইসলাম, আলতাফ হোসেন, মিজানুর রহমান, শহিদুল ইসলাম, মাসুদ রানা, শফিউল্লাহ শফি, আশরাফুল আলম, জাকির হোসেন, কামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
পরে শিক্ষকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর