সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে আলোচনা সভা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৭:২৮ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় ” বিশ্ব নদী দিবস “উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে টুগেদার ফর সার্ভিস অব পিপল (টিএসপি) ও ভাঙ্গুড়া উপজেলা এনজিও সমন্বয় কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন,টুগেদার ফর সার্ভিস অব পিপল (টিএসপি)’র পরিচালক সরকার মোহাম্মদ আলী।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. নাজমুন নাহার,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোছাঃ তাসমিয়া আকতার রোজী,সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.মো. আসাদুজ্জামান সরকার প্রমূখ। প্রধান অতিথি ইউ এন ও তার বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি নদী মাতৃিক দেশ, নদীর হচ্ছে দেশের সর্বস্তরের চালিকা শক্তি।তাই নদীগুলোকে রক্ষা ও দখল মুক্ত করে পুনরুদ্ধার করতে হবে। নদীকে প্লাস্টিক ও শিল্প কারখানার বর্জ্য থেকে মুক্ত করার বিষয়ে জোর দিতে হবে।এ কার্যক্রমে তৃণমূল পর্যায়ে জনগণের সহযোগিতা প্রয়োজন। অচিরেই এ অঞ্চলে দখলকৃত নদীগুলোকে দখল মুক্ত অভিযান শুরু হবে।এ অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ,সাংবাদিকবৃন্দ ,এনজিও প্রতিনিধিবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহণ করে নদী রক্ষার পক্ষে জড়ালো বক্তব্য তুলে ধরেন।

অনুষ্ঠানে ধারণা পত্র পাঠ এবং বিশ্বনদী দিবসের আলোকে বিশারদ আলোচনা করেন, টিএসপির পরিচালক সরকার মোহাম্মদ আলী।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর