সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাবনায় নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও-ভূক্তকরণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক কর্মচারীরা 

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০০ অপরাহ্ন

নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও-ভূক্তকরণের দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।
এসময় মানববন্ধনে বক্তব্য দেন, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী পরিষদের পাবনা জেলা শাখার সভাপতি জিলহাজ উদ্দিন নয়ন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হাফিজ সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, শিক্ষা কারিকুলাম থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক যাবতীয় কার্যাদি সরকারি নিয়মে হলেও বেতনভাতা সহ অন্যান্য সুবিধার ক্ষেত্রে তারা নন এমপিও বলে বঞ্চিত হচ্ছে। এব্যাপরে সাবেক সরকারের কাছে বারবার দাবি করেও কোন প্রতিকার পাইনি তারা। তাই বৈষম্যহীন অন্তর্বতী সরকার দ্রুতই এসমস্যার সমাধান করবেন বলে তারা মনে করেন।
মানবন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর