সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জামাত নেতাদের হত্যা করা হয়েছে : পাবনা জেলা জামায়াত

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০১ অপরাহ্ন

জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন পাবনা জেলা জামায়াতের নেতারা। বুধবার (২৫ সেপ্টেম্বর)  দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ দাবি জানান তারা। এছাড়া জামায়েতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের হত্যা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবী করেন জামায়াত নেতারা।
তারা বলেন, গত ১৭ বছর পাবনায় জামায়াত নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করা হয়েছে, প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেয়া হয়নি। জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে কেন্দ্রীয় নেতাদের হত্যা করা হয়েছে। জামায়াত নেতাকর্মীরা এর বিচার চান। একইসাথে বর্তমান সরকারের প্রতি সমর্থন জানিয়ে জামায়াত নেতারা আইনের শাসন ও সকল ধর্মের মানুষের অধিকার ও ন্যায় বিচার নিশ্চিতে অঙ্গীকার ব্যক্ত করেন।
জেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা ইকবাল হুসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, প্রচার ও মিডিয়া সেক্রেটারি আব্দুল লতিফ, অফিস সেক্রেটারি এস এম সোহেল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল করিম, পৌর জামায়াতের আমির অধ্যাপক রকিব উদ্দীন, নায়েবে আমির জাকারিয়া হোসেন, সেক্রেটারি জাকির হোসেন, সহকারী সেক্রেটারি ইকরামুল হক উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল প্রমুখ।
সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত এবং সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীসহ দেশবাসী ও সাংবাদিকদের কল্যাণ কামনায় মোনাজাত করেন জেলা‌ জামায়াতের‌ নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম। সভায় পাবনায় কর্মরত শতাধিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর