সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় ইউপি চেয়ারম্যানকে অপসারণ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০৪ অপরাহ্ন
ছবি: পাবনার ভাঙ্গুড়ার দিলপাশার ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান।
ছবি: পাবনার ভাঙ্গুড়ার দিলপাশার ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান।

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার দিলপাশার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নানকে অপসারণ করা হয়েছে। দীর্ঘ দিন পরিষদে অনুপস্থিথাকায় হওয়ায় অপসারণের এ আদেশ দেওয়া হয়।

সোমবার ২৩ সেপ্টেম্বর জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম স্বাক্ষরিত ১ নং স্মারকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৩ , ১০১ এবং ১০২ অনুযায়ী আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পনের নিমিত্ত নির্দেশনা প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ভাঙ্গুড়া উপজেলাধীন দিলপাশার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান বিরুদ্ধে দীর্ঘ দিন পরিষদে অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম বিঘিœত হচ্ছে এবং জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এমতাবস্থায় ইউনিয়ন পরিষদের চলমান কাজ এবং জনসভা অব্যাহত রাখার জন্য স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ অনুযায়ী ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসারকে তার উপজেলাধীন দিলপাশার ইউনিয়নের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করেছেন জেলা প্রশাসক।

উল্লেখ্য, ভাঙ্গুড়া উপজেলাধীন দিলপাশার ইউনিয়ন পরিষদের ৯ সদস্য দীর্ঘদিন যাবৎ চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান এর বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগসহ জেলা প্রশাসকের কাছে অনাস্থা প্রস্তাব দেয়। এর পরও চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে আসছিলেন ইউপি সদস্যরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর