সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুরে ঝড়ে গাছ চাপা পড়ে মৃত্যু ১, আহত ৪

মেহেদী হাসান, ফরিদপুর(পাবনা):
আপডেট সময়: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৬:২৪ অপরাহ্ন

পাবনা ফরিদপুরে ঝড়ের সময় গাছ চাপা পড়ে ১ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো ৪ জন। স্থানীয় লোক জনের সহায়তায় আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মোঃ আলতাফ হোসেন ও স্থানীর জনগণ জানায়, শনিবার (২১ জুন) বিকেল ৫ টার সময় হঠাৎ করে কালবৈশাখী ঝড় ও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। চাটমোহর বাঘাবাড়ি মহাসড়কে বেড়হাউলিয়া কাশেমপুর বটতলার কাছে শিববাড়ি নামক স্থানে ঝড়ো হাওয়ায় গাছের ডাল ভেঙে অটো ভ্যানের গাড়ির উপরে আছড়ে পড়ে। ঘটনাস্থলে সাজেদুল করিম সাজি (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়। আহত হয় অটোভ্যান চালক সহ থাকা আরো ৪ জন লোক। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে । নিহত সাজিদুল করিম (সাজি) খাগরবাড়িয়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫০ (পঞ্চাশ) বছর। সাজিদুল তার এক আত্মীয়ের জানাযা শেষে নিজ বাড়িতে ফিরছিলেন এবং পথিমধ্যে তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর