সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দাশুড়িয়ার দরগা বাজারে তুহিন এর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৩৭ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, পাবনা জেলা যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক, ঈশ্বরদী উপজেলা যুব দলের সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান শরিফুল ইসলাম(তুহিন) সহ মুক্তি মিছিল” নিঃশর্ত মুক্তি চাই “এর দাবিতে বিক্ষোভ মুক্তির মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

রবিবার ২২ সেপ্টেম্বর বিকালে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির ৪,৫,৬ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দরগা বাজার উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার মোড়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাথী খাতুন,
বিএনপির নেতা আব্দুল রাজ্জাক, মহিদুল ইসলাম, মুকুল মেম্বার, রশিদ খান,ঈশ্বরদী উপজেলা যুব দলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি,সাইফুল ইসলাম, বিপুল মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন পাবনা জেলা যুব দলের সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: আনোয়ার হোসেন বাচ্চু।
এসময় বক্তারা বলেন, নিঃশর্ত মুক্তি না দিলে আমাদের এই কর্মসুচি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর